বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৬ অগাস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর
আরবি ক্যালেন্ডার অনুযায়ী, আজ ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন। বিশ্বব্যাপী এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা ।

মহান আল্লাহ প্রেরিত ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) ছিলেন। তাওহিদের মহান বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি। প্রচার করেছেন ইসলাম। একইসঙ্গে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন শান্তির বাণী।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের পূর্বেই মহানবী (সা.) হারান

বাবাকে এবং ছয় বছর বয়সে মাতৃহারা হন তিনি। তার জন্মের সময়ে সমগ্র আরব নিমজ্জিত ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে। অর্থাৎ অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ কিংবা তমসাচ্ছন্ন যুগ।

মহানবীর আগমনের সময়ে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষন, লুন্ঠনসহ যাবতিয় অনাচার ভরপুর ছিলো সেই সমাজ। সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ।

তবে, মহানবী (সা.)-কে স্মরণ করার জন্য এটিই একমাত্র দিন নয় বলে মনে করেন ইসলামিক স্কলাররা। বিশ্বনবীর দেখানো পথ, আদর্শ এবং শিক্ষা প্রতিদিনই অনুসরণ করতে হবে। 

পিকে/এসপি
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর